25 C
আবহাওয়া
১২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর লালবাগের কেল্লায় নাসরিন আক্তার (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর)  বিকেলে ৩টার দিকে এ র্ঘটনা ঘটে।

মৃত নাসরিন আক্তারের স্বামী মো. জাফর জানান, লালবাগ কেল্লার পাশে তাদের তিনতলা বাড়ি।তারা তিনতলাতেই থাকেন। ঘটনার আগে তিনি এবং তার স্ত্রী শুয়ে ছিলেন।হঠাৎ  সে বাইরে যায়। পরে একটি শব্দ শুনতে পাই।  বাইরে গিয়ে দেখতে পাই আমার স্ত্রী বাড়ির নিচতলায় পড়ে রয়েছেন। আশপাশের লোকজন জানান, নাসরিন ওপর থেকে লাফিয়ে পড়েন।পরে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।

তিনি আরও জানান, ১৯ বছরের সংসার হলেও আমাদের কোনো সন্তান ছিল না। বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন নাসরিন। ছয় মাস আগে তার করোনা ধরা পড়ে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন। এজন্য চিকিৎসাও চলছিল। স্ত্রী বিভিন্ন সময় আত্মহত্যার কথা বলতেন বলে জানান জাফর। নাসরিনের ভাই মো. জাবেদ অভিযোগ করে বলেন, আমার বোন অসুস্থ ছিল। বিয়ে হলেও ছেলেমেয়ে ছিল না। তাই মানসিকভাবে ভেঙে পড়েছিল। কিন্তু আমার বোন আত্মহত্যা করতে পারে না। তার মৃত্যুর বিষয়টি রহস্যজনক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,  গৃহবধুর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!