26 C
আবহাওয়া
৫:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মাথায় ইট পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে মাথায় ইট পড়ে শ্রমিকের মৃত্যু

শ্রমিকের মৃত্যু-শ্রীমঙ্গলে সুড়ঙ্গের মাটি খুঁড়তে গিয়ে ৪ চা শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর সাইন্স ল্যাবরেটরির ভেতরে নির্মাণ কাজ করার সময় মাথায় ইট পড়ে মোশারফ হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে  আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী আমিনুল ইসলাম জানান, তারা সাইন্স ল্যাবরেটরির ভেতরে একটি ৮তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। সকাল থেকে ভবনটির দ্বিতীয় তলার বাইরের দিকে দেওয়াল প্লাস্টারের কাজ করছিলেন মোশারফ। তখন ভবনের ওপর থেকে ইট তার মাথায় পড়ে। এতে মাচান থেকে নিচে পড়ে যায় সে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।তিনি জানান, মোশারফের বাড়ি চাপাইনবাবগঞ্জে। তবে ঢাকায় কোথায় থাকতো তা জানাতে পারেনি কেউ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের