27 C
আবহাওয়া
১:১৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির ৮ নেতাকর্মী বহিষ্কার

বিএনপির ৮ নেতাকর্মী বহিষ্কার

মুন্সিগঞ্জে দুই বিএনপি নেতাকে বহিস্কার

বিএনএ, ঢাকা : দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য  বিএনপির ৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। তারা সকলে চট্টগ্রামের।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন রাঙ্গুনিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. গাজী জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কামাল হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছু সওদাগর, রাঙ্গুনিয়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গাজী ফরহাদ, বিএনপি সমর্থক মো. পারভেজ, সায়েদ, মো. ফয়েজ এবং মহিউদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা