23 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : আইজিপি

দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : আইজিপি


বিএনএ, ঢাকা : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) টুরিস্ট পুলিশের সদর দপ্তরের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

ময়নুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের অন্তত ৫০০ থানায় হামলা, ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে বলে জানান পুলিশপ্রধান। আইজিপি বলেন, ইতোমধ্যে গাড়ি রিপ্লেস করা হয়েছে। থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা