24 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল তিন নারীর

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল তিন নারীর

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল তিন নারীর

বিএনএ, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাক মুখোমুখি সংর্ঘষে তিন নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২৫ জন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়ে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বোয়ালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবালয়ের সমেজ ঘর এলাকার সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার(২৫), ইকবাল হোসের স্ত্রী বৃথী আক্তার (২৮), বাতেন শেখের স্ত্রী ফুলি বেগম (৩০)।

বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আনোয়ার হোসেন জানান, মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকার তারাসীমা গার্মেন্টসের শ্রমিকবাহী বাসের বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে বাসে থাকা সাবিনা আক্তার নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বৃথী ও ফুলি বেগম নামে আরো দুজন মারা যান।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর আহতদের মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে