24 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পোশাককর্মীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ : ২ নারী নিহত

পোশাককর্মীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ : ২ নারী নিহত

বাস-ট্রাক দুর্ঘটনা

মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় গার্মেন্টস কর্মীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এই ঘটনায় বাসের বেশিরভাগ যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে ৬টার দিকে। গোলড়া হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ইব্রাহিম জানান, সংঘর্ষে গার্মেন্টস কর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, আর ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন, আর হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধারকাজে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহতদের সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে এখন পর্যন্ত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালে আনার আগেই দুই নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে