31 C
আবহাওয়া
৩:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

রাউজানে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

রাউজানে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণের

বিএনএ, চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের রাউজানে শরফুদ্দিন মাহমুদ সাজিদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার রাতে ঢেউয়া হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাজিদ রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়া হাজীপাড়া গ্রামের হাজী বাড়ির হাসান ফারুক চৌধুরীর দ্বিতীয় সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম নগরীতে মামার দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন:

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

সাজিদের চাচা মঈনুদ্দিন আল হিমেল চৌধুরী জানান, গত ১৯ সেপ্টেম্বর ডেঙ্গু পজেটিভ হলে তাকে ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৫ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

সাজিদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী