29 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইতালি

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইতালি

ইতালি

বিএনএ বিশ্ব ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার চরম ডানপন্থি সরকার পেতে যাচ্ছে ইতালি। রোববার দেশটির জাতীয় নির্বাচনের পর এমনই ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে রয়টার্স।

দুই সপ্তাহ আগে শেষ জনমত জরিপে দেখা গেছে, মেলোনির দল ব্রাদার্স অব ইতালি পার্টির নেতৃত্বাধীন ডানপন্থি জোট বিজয় পেতে যাচ্ছে। জরিপের ফল অনুযায়ী বিজয় পেলে মেলোনি হতে যাচ্ছে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রোববার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয় এবং ভোট চলবে রাত ১১টা পর্যন্ত। এরপরই ফল গণনা শুরু হবে।

ডানপন্থি মেলোনি রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন। তবে তার দল এখনও ফ্যাসিস্টদের পুরানো স্লোগান ধরে রেখেছে- ‘ঈশ্বর, পিতৃভূমি ও পরিবার।’ তিনি সমকামিতার বিরুদ্ধে কথা বলেছেন এবং অভিবাসন বন্ধ করার জন্য লিবিয়ার নৌ অবরোধের আহ্বান জানিয়েছেন।

রোমের এক বাসিন্দা ভোট দেওয়ার পর জানিয়েছেন, তার প্রত্যাশা এবার ডানপন্থিরাই জিতবে। তিনি বলেছেন, ‘আমি যতটুকু শুনেছি তাতে বামদের কোনো ইশতেহারে গুরুত্বপূর্ণ কিছু নেই এবং তারা একক দল। অপরদিকে ডানদের অন্ততি একটি জোট রয়েছে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট