25.8 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ৭ মাসের শিশু ফারিয়াকে উদ্ধার করল পিবিআই

৭ মাসের শিশু ফারিয়াকে উদ্ধার করল পিবিআই

শিশু ফারিয়াকে উদ্ধার করল পিবিআই

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে ফারিয়া জান্নাত নামের সাত মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।ফারিয়া জান্নাত জেলার গৌরীপুর উপজেলার ছিলিমপুর গ্রামের মো. আব্দুল আলী ও মোছা. কুলসুমা বেগমের সন্তান। তাদের সংসারে ফারিব (১১), মরিয়ম (৮), তায়িব (৩) নামে আরও তিন সন্তান রয়েছেন।

রোববার(২৬ সেপ্টেম্বর) সদর উপজেলার কাঠগোলা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসাইন।
ফারিয়া জান্নাত

তিনি বলেন, বিয়ের পর থেকে সংসারের অভাব অনটনের কারণে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকত। এমতাবস্থায় তৃতীয় সন্তান তায়িবকে (৩) নিয়ে কাঠগোলা এলাকায় বসবাস শুরু করেন। এরই মাঝে চতুর্থ সন্তান ফারিয়া জান্নাত জন্মগ্রহণ করে। পরিবারে অভাব অনটন থাকায় কুলসুমা অন্যের বাসায় কাজ নেন। শিশু সন্তানকে বাড়িকে রেখে অন্যের বাসায় কাজে গেলে তৃতীয় সন্তান তায়িব ফারিয়া জান্নাতকে খেলার ছলে মুখ ও গলায় চাপ দিয়ে ধরত। এমনকি মারধরও করত। এমতাবস্থায় অজানা আশংকা থেকে ফারিয়া জান্নাত সদরের কাঠগোলা এলাকার মো. কামাল মিয়ার ছেলে স্বপন মিয়া (৩০) নামে এক কসাইয়ের কাছে দত্তক দেন।

তিনি আরও বলেন, সম্প্রতি স্বামী আব্দুল আলী ফারিয়া জান্নাত ও তার স্ত্রীকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে তার শ্বশুর বাড়িতে যায়। কিন্তু, সেখানে গিয়ে তার মেয়েকে না পেয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে মা কুলসুমা জানায় তাদের মেয়ে ফারিয়া জান্নাত অসুস্থ। অন্য জায়গায় রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে গত ৬ সেপ্টেম্বর আদালতে শিশুর বাবা বাদী হয়ে স্ত্রী কুলসুমা, শ্যালক ও শ্বশুরকে আসামী করে মামলা করেন।

পরে মামলাটি গত ১৯ সেপ্টেম্বর পিবিআই দায়িত্বভার পেলে রোববার (২৬ সেপ্টেম্বর) সদর উপজেলার কাঠগোলা এলাকার স্বপন মিয়ার থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ।

মো দেলোয়ার হোসাইন আরও বলেন, মামলাটি তদন্তভার পাওয়ার ৭ দিনের মধ্যে আমরা শিশুটি উদ্ধার করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থাপন করি। উদ্ধার মামলা হওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বিএনএ/ হামিমুর রহমান ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?