20 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর হালিশহর থানার পোর্ট কানেকটিং রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মসিউদৌল্ল্যাহ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে।নিহত মো. মসিউদৌল্ল্যাহ ফটিকছড়ি উপজেলার জাহানপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির মৃত মো. মফজ্জল মিয়ার ছেলে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে তাসপিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়, মসিউদৌল্ল্যাহ ছেলের বাসা থেকে ব্যক্তিগত কাজে বের হয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করেন ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা