25 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাসনাতকে সিএমএইচে স্থানান্তর

হাসনাতকে সিএমএইচে স্থানান্তর


বিএনএ ঢাকা: সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গতকাল সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাতে সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হাসনাত আব্দুল্লাহ আহত হন।

পরে রাতেই তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। দুপুরে সেখান থেকে তাকে কেবিনে নেওয়া হয়। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনজন উপদেষ্টা তাকে দেখার জন্য হাসপাতালে আসেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হলো।

বিএনএ/ আজিজুল, ওজি/হাসনা


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন