27 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকেই ভোট দিতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকেই ভোট দিতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকেই ভোট দিতে হবে

বিএনএ, নেত্রকোণা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে শিক্ষাসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আবারো আগামী নির্বাচনে সকলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন সম্ভব। তা না হলে বাংলাদেশ আবার পিছিয়ে পড়বে।

শনিবার (২৬ আগস্ট) সকালে শোকাবহ আগস্ট উপলক্ষে নেত্রকোণা পাবলিক হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এই অনুষ্ঠানে ২১২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ ৬০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা দপ্তরের আয়োজন ও জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা