33.1 C
আবহাওয়া
১২:৫৯ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে চলন্ত ট্রেনে আগুন, নিহত ১০

ভারতে চলন্ত ট্রেনে আগুন, নিহত ১০


বিএনএ, বিশ্বডেস্ক ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মাদুরাই জেলায় ট্রেনের কামরায় আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ২০ জন আহত হয়েছেন।

আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) ভোরবেলায় মাদুরাই শহরের একটি রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে বিধ্বংস ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেলস্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলছিল রান্না-বান্না। তীর্থযাত্রীরা সেটি করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। তখন বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

রেল সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলেছে, অনেকেই ওই আগুন লাগা কামরা থেকে বার হতে পারলেও বৃদ্ধরা বের হতে পারেননি।

প্রসঙ্গত, গত জুন মাসে ভারতের উড়িষ্যার করমন্ডলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়। তিনটি ট্রেনের সংঘর্ষে সৃষ্টি হয় হৃদয়বিদারক এক দৃশ্যের।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার