18 C
আবহাওয়া
৮:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানি রুপির রেকর্ড পতন

পাকিস্তানি রুপির রেকর্ড পতন


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির মুদ্রার মূল্য ডলারের বিপরীতে ৩০০ রুপির বেশী নেমে গিয়েছে। ভোক্তারা ক্রমাগত মুদ্রাস্ফীতির মুখোমুখি হওয়ায় দৈনন্দিন পণ্যগুলির মূল্য আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রুপির মূল্য দুই দিনের রেকর্ড পতনের পরে বৃহস্পতিবার সর্বসাম্প্রতিক এই পতন ঘটে। গত বছর পাকিস্তানি রুপি আমেরিকান ডলারের বিপরীতে তার মূল্যের এক তৃতীয়াংশেরও বেশি হারিয়েছে এমন এক সময়ে যখন পাকিস্তান তার ক্রমবর্ধমান ঋণ সংকট নিয়ে লড়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে ডলারের রিজার্ভ কমে যাওয়ায় সরকার গত বছর আরোপিত আমদানি বিধিনিষেধ জুনে তুলে নেওয়ার ফলে ডলারের চাহিদা বেড়ে গেলে রুপির অবমূল্যায়ন ঘটে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩০০ কোটি ডলারের বেইলআউট বা ঋণ মওকুফ পাওয়ার জন্য ইসলামাবাদকে আমদানি উন্মুক্ত করার শর্ত আরোপ করা হয়ে ছিল। বেশ কয়েক দফা কঠোর আলোচনার পরে জুলাই মাসে এই চুক্তিটি সম্পাদন করা হয় , আর সেই সময় ঋণদাতা ব্যাপক অর্থনৈতিক সংস্কারের দাবি করেছিল।

তবে মুদ্রাস্ফীতি ২৯ শতাংশের কাছাকাছি পৌঁছানোর ফলে সাধারণ পাকিস্তানিরা জীবনধারণের জন্য সংগ্রাম করে চলেছে। আইএমএফ তহবিল সুরক্ষিত করার জন্যভর্তুকি হ্রাসের ফলে জ্বালানির দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং চাহিদা হ্রাস সত্ত্বেও বিদ্যুৎ-এর দাম আরও বেড়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা