27 C
আবহাওয়া
১২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি প্রকাশ: যুবক গ্রেপ্তার

সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি প্রকাশ: যুবক গ্রেপ্তার

মোহাম্মদ ইউনুছ ঈদগড় বড়বিল এলাকার ফকির মোহাম্মদের ছেলে।

ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ সাবেক প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগে পর্ণোগ্রাফি মামলায় মোহাম্মদ ইউনুছ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার(২৫ আগস্ট) তাকে রামু উপজেলা গর্জনিয়া বড়বিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  মোহাম্মদ ইউনুছ ঈদগড় বড়বিল এলাকার ফকির মোহাম্মদের ছেলে।

থানা সূত্র জানায়, সম্প্রতি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস পাড়ার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মোহাম্মদ ইউনুছ। সে বিভিন্ন সময়ে প্রেমিকার ছবি ও ভিডিও ধারণ করে রাখে। সম্পর্ক অবনতি হলে সে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

বিষয়টি ঐ নারীর নজরে আসলে ২৫ আগস্ট ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ১১, ধারা ৮(১), ৮(২), ৮(৩)। একই দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নেতৃত্বে এসআই কাজী গোলাম মহি উদ্দীনসহ একদল পুলিশ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, গ্রেপ্তার হওয়া আসামী মোহাম্মদ ইউনুছকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিএনএ,মোঃ রেজাউল করিম,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের