29 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আরও ১৮০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ১৮০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু রোগী

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮০ জন ভর্তি হয়েছে।এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৪৬ জন। চলতি বছরে ডেঙ্গু  আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে  ৫ হাজার ১১৭ জন রোগী হাসপাতালে  ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৪ হাজার ২২৩ জন, ঢাকার বাইরে ভর্তি রোগী ৮৯৪ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ৪ হাজার ৫২৬ জন। এরমধ্যে ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ৭৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৮৯৪ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল