28 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে মারা গেল ভিকারুননিসা স্কুলের আরও এক ছাত্রী

ডেঙ্গুতে মারা গেল ভিকারুননিসা স্কুলের আরও এক ছাত্রী

ডেঙ্গুতে মারা গেল ভিকারুননিসা স্কুলের আরও এক ছাত্রী

বিএনএ, ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেহজাবিন সূহী নামে আরও এক ছাত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহজাবিন সূহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দিবা (মূল) শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, প্রথমে তার (মেহজাবিন সূহী) মা আক্রান্ত হয়, ৪-৫ দিন পর সেও আক্রান্ত হয়‌। পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে গতকাল রাতে সে মারা গেছে।

অধ্যক্ষ আরও বলেন, ডেঙ্গুতে একে একে‌ আমাদের দুজন ছাত্রী মারা গেল। তাদের মৃত্যুতে আমরা শোকাহত।

উল্লেখ, এর আগে গত ৩ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভিকারুননিসার মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ইলমা জাহান মারা যান। তিনি প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন