27 C
আবহাওয়া
১০:১৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চার দিনের সফরে কলকাতায় তথ্যমন্ত্রী

চার দিনের সফরে কলকাতায় তথ্যমন্ত্রী

চার দিনের সফরে কলকাতায় তথ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা: ৪ দিনের সফরে কলকাতায় গেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এই সফরে তিনি তার কিছু ব্যক্তিগত কর্মসূচির সঙ্গে কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানায় ইন্দো-বাংলা প্রেস ক্লাবের কর্মকর্তারা। সেখান থেকে সোজা ইএম বাইপাস সংলগ্ন একটি হোটেলে যান।

সেখানেই রাতে থাকেন তিনি। বুধবার (২৬ জুলাই) তিনি ব্যক্তিগত কাজে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে যাবেন। সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ ভবন পরিদর্শন করবেন। সেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে তার মতবিনিময় হওয়ার কথা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। এরপর ওই দিন ইন্দো-বাংলা কাউন্সিল ফর কমার্শিয়াল অ্যান্ড কালচারাল কোলাবরেশন-এর আয়োজনে কলকাতায় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।

এরপর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং সংবাদমাধ্যমের বিষয়ে নানা আলোচনা করবেন। শুক্রবার (২৮ জুলাই) কলকাতার জোড়াসাঁকো পরিদর্শনে যাবেন তিনি।

শনিবার (২৯ জুলাই) সকালে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা