24 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রেকর্ড ভঙ্গ; খোলা বাজারে ডলার ১১২ টাকা

রেকর্ড ভঙ্গ; খোলা বাজারে ডলার ১১২ টাকা

রেমিট্যান্সের ডলার ১০৮

বিএনএ ডেস্ক: খোলা বাজারে আরও বেড়েছে মার্কিন ডলারের দাম। মঙ্গলবার (২৬ জুলাই) অতীতের সব রেকর্ড ভেঙে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়।

ডলার কেনা বেচায় জড়িত ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহে দেশে খোলা বাজারে দ্রুত ডলারের দাম বেড়েছে। সোমবারও মানুষ ১০৭ টাকায় ডলার পেয়েছেন। এক দিনের ব্যবধানে ডলারের দাম ৫ টাকা বেড়েছে।

বৈদেশিক মুদ্রা কেনাবেচায় যুক্ত ব্যবসায়িরা জানান, ঈদুল আজহার আগেও বাজারে ডলারের দাম ১০০ টাকার নিচে ছিল। বিভিন্ন ব্যক্তি ও এক্সচেঞ্জ থেকে ডলার ক্রয় করেন তারা। বিদেশগামী যাত্রীদের জন্য চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় ডলার সরবরাহ করতে পারছেন না এখন।

এদিকে খোলা বাজারের পাশাপাশি আন্তব্যাংক লেনদেনেও ডলারের দর বাড়তির দিকে। সোমবার আন্তব্যাংক লেনদেনে ডলারের দর ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। ২১ জুলাই এই দর ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা।

গত বছরের ২৬ জুলাই ডলারের দর ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এক বছরে টাকার মূল্য কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!