22 C
আবহাওয়া
৭:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৫৪ লাখ টাকার মাদকসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৫৪ লাখ টাকার মাদকসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৫৪ লাখ টাকার মাদকসহ যুবক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ভুজপুর থানার হেঁয়াকো এলাকা থেকে আফিম ও ফেনসিডিলসহ মো. জয়নাল (৩০) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নারায়নহাট ইউনিয়নের আকবর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদক নিয়ে ভুজপুর থেকে চট্টগ্রামের দিকে আসছিল জয়নাল। এ সময় সিএনজির ড্রাইভিং সিটের নিচে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও একটি কালো পলিথিনের ভিতর থেকে ৫৩০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জয়নাল দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে আফিম ও ফেনসিডিল সংগ্রহ করে তা চট্টগ্রাম জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করতেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা