30 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১

করোনায় আক্রান্ত

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২৭৫ জনে।  একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬২১ জনের।  এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২ হাজার ৯৪৪ জনে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ১১৯টি নমুনা।  করোনা পজিটিভ রিপোর্ট আসে ৬২১ জনের।  পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ১৪ শতাংশ।

শনাক্তদের মধ্যে ৩৫৪ জন ঢাকা বিভাগের, ২৩ জন ময়মনসিংহ বিভাগের, ৮৬ জন চট্টগ্রাম বিভাগের, ২৯ জন রাজশাহীর, ৪৭ জন রংপুর বিভাগের, ৪৮ জন খুলনা বিভাগের, ৭ জন বরিশাল বিভাগের এবং ২৭ জন সিলেট বিভাগের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।

বাংলাদেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত