29 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশসহ ৬ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

বাংলাদেশসহ ৬ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

করোনায় মৃত্যু ২, শনাক্ত ২০৭

বিএনএ ডেস্ক: করোনা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশসহ ৬ দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (২৫ জুলাই) মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ সতর্কতা জারি করে। সেখানে বলা হয়, সিডিসির ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রয়েছে এল সালভাদর, হন্ডুরাস, বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড ও ফিজি।

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশ্বের দেশগুলোকে ৩টি শ্রেণিতে ভাগ করেছে সিডিসি। এরমধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ) শ্রেণিতে ভাগ করা হয়েছে। তালিকায় বাংলাদেশকে লেভেল-৩ বা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে অন্তর্ভুক্ত করেছে সিডিসি।

যেসব দেশে গত ২৮ দিনে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১০০ জনের বেশি মানুষের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল