29 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার বাদামতলা এলাকা থেকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি কিশোর গ্যাং নেতা শাহাদাত হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৬ জুলাই)  উপজেলার বাদামতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার। গ্রেপ্তার শাহাদাত হোসেন উপজেলার কচুয়াই ইউপির মৃত নুরুল আলমের ছেলে।

সহকারী পুলিশ সুপার  মো. নুরুল আবছার বলেন, ১০ জুলাই পটিয়ার ছনহরা ইউনিয়নের গোয়াতলি গ্রামে কিশোর গ্যাং লিডার শাহাদাত হোসেন এক তরুণীকে ধর্ষণের পর ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে নির্যাতিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই তরুণী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, এ ঘটনার পর তরুণীর ভাই বাদি হয়ে পটিয়া থানায় তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। র‌্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদমতলা এলাকা থেকে মো. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত ধর্ষণ ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেছে। তাকে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী