24 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ১২ মৃত্যু, আক্রান্ত ৮৪৮

চট্টগ্রামে করোনায় ১২ মৃত্যু, আক্রান্ত ৮৪৮

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। যাদের ৪ জন নগরের বাকি ৮ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৮৯৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৮৪৮ জন। তারমধ্যে ৫৮০ জন নগরের ও ২৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৬ হাজার ২১১জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৭ হাজার ৪৮৯ জন নগরের বাসিন্দা ও ১৮ হাজার ৭২২ জন বিভিন্ন উপজেলার।

রোববার (২৫ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৮টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ১১৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ৫০ ও উপজেলার ৩ জন জীবাণুবাহক পাওয়া গেছে।  চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের৯৭ ও উপজেলার ২১ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়।

নমুনা সংগ্রহের পরপরই ফলাফল প্রদানকারী এন্টিজেন টেস্টে ১০৪৪ জনের মধ্যে ৩৪৪ জন জীবাণুবাহক বলে জানানো হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরের ১৪১ জন ও উপজেলার ২০৩ জন। চট্টগ্রাম নগরীতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহকারী কয়েকটি কেন্দ্রে এন্টিজেন টেস্ট করা হয়ে থাকে।

এদিকে বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরন ল্যাবে ৩২২টি নমুনায় চট্টগ্রাম নগরের ৬৬ ও উপজেলার ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২৪৬ নমুনা পরীক্ষা নগরের ৬০ জন ও উপজেলার ৫ জনের করোনা শনাক্ত হয়। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ১২০ জনের নমুনা পরীক্ষায় নগরে ৬৮ জন ও উপজেলার ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হন। আরটিআরএল ল্যাবে ৮২ নমুনা পরীক্ষা নগরের ৪০ জন আর উপজেলার ৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৬৫ নমুনা পরীক্ষায় নগরে ৩০ জন ও উপজেলার ১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। ইপিকে ৪৬ নমুনা পরীক্ষায় নগরের ২৮ জন আর উপজেলার ২ জন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে