23 C
আবহাওয়া
৪:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » লংগদুতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বৃক্ষরোপণ

লংগদুতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বৃক্ষরোপণ

লংগদুতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বৃক্ষরোপণ

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখা। বুধবার (২৬ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে লংগদু সরকা‌রি ক‌লেজসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন লংগদু সরকারি কলেজের অধ্যক্ষ মো. আজগর আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ। পিসিসিপি’র লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে ও পিসিসিপি লংগদু সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. মালেকের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হওয়ার আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে সেখানে বৃক্ষরোপণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন কর্মসূচি ব্যক্তিগত লাভের জন্য নয়, এটা আমাদের সবার উপকারের জন্য করা হয়েছে। বর্তমানে গাছ কেটে ফেলার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, গরমে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। তাই খালি জায়গায় গাছ লাগাতে হবে। সমাজের সবাইকে বিশেষ করে তরুণদের ভালো কাজে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

এ সময় পিসিসিপি উপজেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, আব্দুল মালেক, মো. মনিরুল, সরোয়ার হোসেন ও মো. সিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির আগে সংগঠনটির নেতৃবৃন্দ লংগদু উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু, ভাইস চেয়ারম্যান মো. রাকিব ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জিন্নাহকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে