28.4 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » হবিগঞ্জে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

হবিগঞ্জে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত


বিএনএ, হবিগঞ্জ : হবিগঞ্জে ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) ভোর ৫টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম রবিউল হক (২৫)। তিনি চট্টগামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল করীম বলেন, রবিউল সম্প্রতি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন। আজ সকালে থানার সামনে মহাসড়কে কর্তব্যরত অবস্থায় ছিলেন। এসময় সড়ক পারাপার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ড্রাইভার হেল্পারসহ তিনজনকে আটকসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু