28 C
আবহাওয়া
৬:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকা সিরিজের বিসিবি’র দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের বিসিবি’র দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের বিসিবি'র দল ঘোষণা

বিএনএ, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল।

সোমবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তি দিয়ে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া আহরার আমিনকে অধিনায়ক করে ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি।

সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী ৬ জুলাই বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে প্রোটিয়া যুবারা। ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ৯ এবং ১১ জুলাই। প্রথম তিনটি ওয়ানডে আয়োজিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এরপর রাজশাহীতে ১৪ জুলাই মাঠে গড়াবে চতুর্থ ওয়ানডেতে। সিরিজের সর্বশেষ ওয়ানডে ম্যাচে দুই দল মুখোমুখি হবে ১৭ জুলাই।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

ওপেনিং ব্যাটার: আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক।
মিডল অর্ডার ব্যাটার: আহরার আমিন (অধিনায়ক), আরিফুল ইসলাম (সহ-অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাইম আহমেদ।
স্পিনার: পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি, রাফিউজ্জামান।
পেসার: তানভীর আহম্মেদ, রোহানাত দৌলাহ বর্ষণ, ইকবাল হোসাইন ইমন, মারুফ মৃধা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন