25.8 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৯

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৯

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৯

বিএনএ, বিশ্বডেস্ক :  আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে।  শনিবার (২৬ জুন) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার ইজারের মালি সীমান্ত লাগোয়া একটি গ্রামে এ ঘটনা ঘটে।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২৪ জুন) পশ্চিম নাইজারের তিল্লাবেরি অঞ্চলের ডাঙ্গা জানে গ্রামে ও এর আশপাশে ঢুকে হামলা চালায় বন্দুকধারীরা। তবে এই হামলার পেছনে কারা দায়ী সে ব্যাপারে কোনও তথ্য দেননি তিনি।
হামাদো বলেছেন, ওই গ্রামে তিনজনকে এবং অন্যদের পাশের মাঠে হত্যা করেছেন বন্দুকধারীরা। প্রতিবেশী দেশ মালি এবং বুরকিনা ফাসোর মতো প্রায়ই আল-কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী সংশ্লিষ্ট স্থানীয় গোষ্ঠীগুলোর লক্ষ্যে পরিণত হচ্ছে নাইজার।
পশ্চিম আফ্রিকার যুদ্ধপীড়িত অঞ্চল সাহেলে জাতিসংঘ এবং বিভিন্ন দেশের হাজার হাজার সৈন্য মোতায়েন সত্ত্বেও প্রায়ই প্রাণহানীর ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?