28 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গেমিং জোনে আগুন, গুজরাটে নিহত ২৭

গেমিং জোনে আগুন, গুজরাটে নিহত ২৭

india

বিশ্ব ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় রাজকোটের জনপ্রিয় টিআরপি গেমিং জোনে লাগা এই আগুনে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ বিকেলে গেমিং জোনের ভেতরে অনেকেই যখন খেলতে ব্যস্ত, তখন হঠাৎ করেই সেখানে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলে ওঠে পুরো গেমিং জোন।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভারগভ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৭টি মৃতদেহ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি ওই গেমিং জোনের মালিক। আমরা অবহেলার দায়ে মৃত্যুর অভিযোগে একটি মামলা করেছি। তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারছি না। এটি তদন্তের বিষয়।

অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অনেক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, গেমিং জোনের মধ‍্যে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণত এই ধরনের গেমিং জোন ঘেরা জায়গায় তৈরি করা হয়। কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর ও আউটডোর গেমের ব্যবস্থা থাকে সেখানে। মজুত থাকে টায়ার, প্লাস্টিকের মতো অতি দাহ্য পদার্থ। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩