23 C
আবহাওয়া
১২:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান হলেন মাঈন উদ্দিন

সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান হলেন মাঈন উদ্দিন

সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান হলেন মাঈন উদ্দিন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাঈন উদ্দিন ওরফে মিশন। বৃহস্পতিবার (২৫ মে) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী মাঈন উদ্দিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

নির্বাচনে মোট ৮৬ কেন্দ্রে মাঈন উদ্দিন নৌকা প্রতীকে ২৭ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫১৩ ভোট। এ ছাড়া জাসদ নেতা আবুল কাশেম মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান দোয়াত কলম প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে মোট ভোট পড়েছে ৪৪ হাজার ৬৯৩টি, যা মোট ভোটারের ১৮ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ৪০৯টি ভোট বাতিল হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা