25 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো : নোমান আল মাহমুদ

বোয়ালখালীর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো : নোমান আল মাহমুদ


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, বোয়ালখালীর প্রধান সমস্যাগুলো নিরসনে কাজ করবো। এতে পরিকল্পিত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিনি বোয়ালখালীর যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির সংকট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে গুরুত্ব দেন।

বোয়ালখালী উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আবুল ফজল বাবুল, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা ও সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা