27 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জাবিতে ছাত্রদলের মশাল মিছিল

জাবিতে ছাত্রদলের মশাল মিছিল


বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা।

এদিকে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা হয়। এরপর কেন্দ্র থেকে ছাত্রদলের বিভিন্ন শাখায় কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্রদলের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার রাত থেকেই ছাত্রলীগকে তৎপর হতে দেখা যায়। বিভিন্ন সময়ে ক্যাম্পাস ও ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করেছে শাখা ছাত্রলীগ।

তবে এর মাঝেই বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সন্ধ্যায় মশাল মিছিল কর্মসূচি পালন করলো জাবি শাখা ছাত্রদল।

মশাল মিছিল শেষে জাবি ছাত্রদলের শহীদ সালাম-বরকত হলের যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী বলেন,) ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেকোন যড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বিএনএনিউজ/সানভীর ইসলাম/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ