27 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১৬৩০

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১৬৩০

রোনা আপডেট: বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু প্রায় ২ হাজার

বিএনএ, বিশ্বডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জন। এ সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৬৩০ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে  এ তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণহানি ও সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩১৭ জন এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২২১ জন । এই নিয়ে করোনার শুরু থেকে দেশটিতে ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩৪০ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এই সময় লাতিন দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১১২ জনে। এছাড়া এই সময় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৮৭ জনের। যা নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৬০২ জনে।

বিগত একদিনে রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন, আর করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৮০ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৯৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৬০৯ জনের।

গেলো ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৭ জন। আর এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৬ জন। এ নিয়ে করোনার শুরু থেকে ইউরোপের এই দেশটিতে করোনায় মৃত্যু হয়ছে ১ লাখ ৩৯ হাজার ২৬ জনের এবং করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬২ লাখ ৫ হাজার ২ জন।

প্রতিবেশী ভারতে বিগত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৮ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ২৬০ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ