বিএনএ, ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর যাচ্ছেন।এ সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কাজের উদ্বোধন করবেন। পরে একই এলাকায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
পরবর্তীকালে তিনি যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন এবং যশোর মেডিকেল কলেজ পরিদর্শন করবেন। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।
সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
বিএনএ/ওজি
![]()

