26.4 C
আবহাওয়া
২:৪৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে হত্যা-মাদক ও এসিড নিক্ষেপ মামলার তিন আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা-মাদক ও এসিড নিক্ষেপ মামলার তিন আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা-মাদক ও এসিড নিক্ষেপ মামলার তিন আসামি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে হত্যা-মাদক ও এসিড নিক্ষেপ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ভূজপুর হাটহাজারী এবং থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৬ এপ্রিল) র‍্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তার আসামিরা হলেন – ভূজপুর থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লোকমান (৫০), হাটহাজারী থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লিটন (৩৫) এবং পাঁচলাইশ থানার এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুপন কর্মকার প্রকাশ অভি বড়ুয়া (৩৫)।

র‍্যাব-০৭ জানায়, আসামিরা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?