23 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চিত্রনায়ক আলমগীরের মৃত্যু গুজব!

চিত্রনায়ক আলমগীরের মৃত্যু গুজব!

চিত্রনায়ক আলমগীরের মৃত্যু গুজব!

বিএনএ , ঢাকা : রোববার (২৫ এপ্রিল) রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল চিত্রনায়ক আলমগীরের মৃত্যু গুজব। কিন্তু করোনা আক্রান্ত এই অভিনেতা সুস্থ আছেন। এমন গুজব ছড়ানোর ব্যাপারে তার পরিবারের সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল থেকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিত্রনায়ক আলমগীর ভর্তি আছেন । শারীরিক পরিস্থিতির উন্নতি হলেও হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বরেণ্য এই অভিনেতার মৃত্যুর গুজব।
ফেসবুক স্ট্যাটাসে তার স্ত্রী রুনা লায়লা লিখেছেন, আলমগীর সাহেব এখন পুরোপুরি সুস্থ। হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সবাই উনাকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন।

তার মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর জানিয়েছেন, নায়ক আলমগীর শংকামুক্ত। যারা গুজব ছড়াচ্ছেন তাদের প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি।

১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন আলমগীর। ১৯৭৩ সালে রুপালি পর্দায় অভিষেকের পর থেকে চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ৯ বার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা