31 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ২৬ বছর পর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি

২৬ বছর পর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি

২৬ বছর পর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি

বিএনএ, ঢাকা : গত ২৬ বছরের মধ্যে সোমবার (২৬ এপ্রিল) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে বলা হয়েছে , সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সর্বশেষ ১৯৯৫ সালে ঢাকার তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে উঠেছিল।

১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল যশোরে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত সবেচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। আর ঢাকায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল ১৯৬০ সালে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,মূলত রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অঞ্চলসহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।এ ছাড়া এ সময়টাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী