26 C
আবহাওয়া
৮:৪৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হাজারীবাগে শিশুর রহস্যজনক মৃত্যু

হাজারীবাগে শিশুর রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগে রায়েরবাজার এলাকার বাসায় সামিয়া আক্তার আয়শা (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে আচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের হৃদয় খানের মেয়ে আয়শা। রায়েরবাজার টিলাবাড়ি বাবুল হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। আয়শা স্থানীয় একটি স্কুলে পড়া লেখা করতো।

নিহতের বাবা হৃদয় খান জানান, তিনি ভ্যানে করে কাঁচামাল বিক্রি করেন ও তার স্ত্রী রাশিয়া আক্তার বাসাবাড়িতে কাজ করেন। তাদের বড় ছেলে মাদরাসায় পড়ে। দুপুরে তারা দু’জনই কাজে ছিলেন। তখন বাসায় আয়শা একা ছিল। বিকেলে ৩টার দিকে তার মা কাজ থেকে বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। তখন অনেক ডাকাডাকি করেও আয়শার কোনো সাড়া-শব্দ পায় না। পরে আমাকে খবর দেয়। এরপর মিস্ত্রি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায় আয়শাকে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের লোকজন সঠিক ভাবে কিছু বলতে না পারায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ
পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন