30 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - মে ৪, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জনের মৃত্যু

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জনের মৃত্যু


বিএনএ, কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা। তারা হলেন- আব্দুল মুমিন, ঝর্না, লাবিবা ও আরসাদ।

পুলিশ জানায়, আজ সন্ধ্যায় কুমিল্লার বুড়িচংয়ে স্টারলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার আরোহীর মৃত্যু হয়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ