27.5 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

বিএনএ, ঢাকা: বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। গুগলের হোমপেজে করা এই বিশেষ ডুডলে জায়গা করে নিয়েছে লাল-সবুজের ঢেউ খেলানো পতাকা। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকেই গুগলের হোমপেজে ডুডলটি দেখা যাচ্ছে।

গুগলের হোমপেজে দেখা গেছে, এতে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সংবলিত একটি বিশেষ ডুডল।

নীল-সাদা আকাশে লাল-সবুজের পতাকা ঢেউ খেলে উড়তে দেখা গেছে। যার নিচেই ইংরেজিতে গুগল লেখা রয়েছে। এতে ক্লিক করলে আজকের ডুডলে পেজ খোলা হচ্ছে। যেখানে লেখা রয়েছে- স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।

এখন গুগলের হোমপেজে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সংবলিত বিশেষ ডুডলটি। এর নকশায় দেখা গেছে, নীল-সাদা আকাশে ঢেউ খেলে উড়ছে লাল-সবুজের পতাকা। তার নিচেই ইংরেজিতে লেখা রয়েছে গুগল।

প্রসঙ্গত, গুগল প্রায়ই বিভিন্ন দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এই বিশেষ ডুডলটি প্রকাশ করা হয়েছে। এর আগেও গুগলের ডুডলে ঠাঁই পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?