28 C
আবহাওয়া
৬:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি

বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি

বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি

বিএনএ, ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।

বিবৃতিতে মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। উদযাপনের এই মুহূর্ত এমন এক সময়ে এসেছে যখন অন্তর্বর্তী সরকার জাতিকে এমন একটি নির্বাচনের জন্য প্রস্তুত করছে যা বাংলাদেশের মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ দেবে।

তিনি বলেন, একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে সচেষ্ট।

তিনি আরো বলেন, বাংলাদেশের বিশেষ এই দিবস উপলক্ষে আমি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি এবং উভয় জাতিকে নিরাপদ, শক্তিশালী এবং আরো সমৃদ্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা