23 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ববিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ববিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ববিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর পুষ্পস্তবক অর্পণে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ২৫টি বিভাগ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনসহ বিএনসিসি সদস্যদের গার্ড অব অনার গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্ত্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা আজ যে উন্নতির পথে এগিয়ে চলেছি, তার সব কিছুর মূলে হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা। যাঁরা নিঃস্বার্থভাবে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাঁরা একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখতেন অসাম্প্রদায়িক বাংলাদেশের এবং স্বপ্ন দেখতেন মুক্তিযুদ্ধের চেতনানির্ভর সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ। তোমরাই সেই আলো, যে আলোতে এগিয়ে যাবে বাংলাদেশ। তোমরাই এগিয়ে নিয়ে যাবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে।

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ২৬ মার্চ উদযাপন কমিটির আহবায়ক ড. মোহাম্মাদ সাখাওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. শফিউল আলম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ হোসেন সুমন ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ সিকদার। সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা