20 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ

চট্টগ্রামে স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ

চট্টগ্রামে স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ

বিএনএ, চট্টগ্রাম: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরের উত্তর কাট্টলির প্রস্তাবিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এলাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমবারের মতো উত্তর কাট্টলির অস্থায়ী স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

মঙ্গলবার সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। আনসার-ভিডিপি, নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসির সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। সেখানে অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।

চট্টগ্রামে স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ
কুচকাওয়াজে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা

দিবসটি উপলক্ষে সকালে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এর আগে সোমবার রাতে আলোক প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ভয়াল ২৫ মার্চের কালরাত স্মরণ করেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া নগরের পাহাড়তলী বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলনে অংশ নেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা