20 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলা সেমাইয়ের কদর বেড়েছে

বাংলা সেমাইয়ের কদর বেড়েছে

বাংলা সেমাইয়ের কদর বেড়েছে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে বাংলা সেমাইয়ের কদর বেড়েছে। নগরীর রাজাখালী এলাকায় বহু সেমাই ফ্যাক্টরীতে প্রতিদিন তৈরী হচ্ছে বাংলা সেমাই। ময়দা আর পানি দিয়ে হচ্ছে এই সেমাই। সোমবার (২৫ মার্চ) বিকালে গিয়ে দেখা গেছে, সারি সারি করে বাঁশের মাচায় ঝুলিয়ে শুকানো হচ্ছে সেমাই। শুধু তা নয় ছাদের উপর সারি সারি সাজিয়ে রেখে রোদে শুকিয়ে প্যাকেটজাত করছেন শ্রমিকরা। রাতদিন তৈরীতে ব্যস্ত সময় পার করছেন তারা।

এদিকে, দেখা গেছে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশের মাঝে তৈরী করা সেমাইয়ের কদর বেড়েছে। বিভিন্ন বাজারে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে ট্রাকে। চট্টগ্রামের বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন পাইকারি বাজারে। প্রতি টুকরিতে রয়েছে ত্রিশ কেজি সেমাই এবং টুকরি বিক্রি হচ্ছে পাইকারি আঠারোশত টাকা দরে।

বাজারে সেমাই কিনতে আসা এক ব্যবসায়ী বলেন, সাধারণ মানুষের এই বাংলা সেমাই খুবই পছন্দ। রমজানে ইফতার মাহফিলে এসব সেমাই খাওয়ার প্রধান হিসেবে রাখা হয়। তাছাড়া ঈদের সময় চট্টগ্রামের প্রত্যেক পরিবারে থাকে এই সেমাই।

এ ব্যাপারে ফ্যাক্টরী ম্যানেজার বলেন, পরিস্কার পরিচ্ছন্নভাবে তৈরী করা হচ্ছে এবং ক্ষতিকর কোন দ্রব্য মিশানো হয়না বলে এই সেমাইয়ের কদরটা সারাদেশে রয়েছে।

বিএনএনিউজ/ বাচ্চু বড়ুয়া/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা