28 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ


বিএনএ ডেস্ক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার (২৬ মার্চ) সরকারি ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন সীমান্ত পথে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমাদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে এই বন্দর দিয়ে ভারতের সঙ্গে সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রমও বন্ধ আছে। একদিন বন্ধের পর সোমবার (২৭ মার্চ) সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে যথারীতি সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

এ ব্যাপারে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আখাউড়া বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও এই পথে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা