25 C
আবহাওয়া
১০:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » যমুনা‌য় জীবন গেল দুই ভাইয়ের

যমুনা‌য় জীবন গেল দুই ভাইয়ের

টাঙ্গাই‌লে যমুনা‌য় প্রাণ গেল দুই ভাইয়ের

বিএনএ: টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে গোসল কর‌তে নেমে জীবন গেল দুই ভাই‌য়ের। তারা সম্প‌র্কে চাচা‌তো ভাই। রোববার (২৬ মার্চ) দুপুর দেড়টার দি‌কে উপ‌জেলার খানুরবা‌ড়ি এলাকার যমুনা নদী‌তে এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লো, উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মের সুভাষ পা‌লের ছে‌লে সুজয় পাল (১৫) ও র‌ঞ্জিত পা‌লের ছে‌লে লিখন পাল (১২)। সুজয় গো‌বিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম ও লিখন ৬ষ্ঠ শ্রেণির ছিল।

স্থানীয়রা জানান, বন্ধুরা মি‌লে বা‌ড়ির পা‌শের যমুনা নদী‌তে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল। এসময় বড় ভাই সুজয় সাঁতার না জানায় পা‌নি‌তে প‌ড়ে যায়। প‌রে তা‌কে বাঁচা‌তে ছোট ভাই লিখন এ‌গি‌য়ে গে‌লে, সেও পা‌নি‌তে প‌ড়ে হা‌রি‌য়ে যায়।

প‌রে স্থানীয়রা নদীতে স্নান কর‌তে গি‌য়ে আহতবস্থায় দুইভাই‌কে পা‌নি‌ থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্যকম‌প্লে‌ক্সে নি‌য়ে গেলে চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন। উপ‌জেলা স্বাস্থ্যকম‌প্লে‌ক্সের জরুরি বিভা‌গের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সুমাইয়া জান্নাত ব‌লেন, দুই ভাই‌কে হাসপাতা‌লে আনার আ‌গেই তা‌দের মৃত্যু হ‌য়ে‌ছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা