27 C
আবহাওয়া
৫:৪৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » লিফটে আটকে পড়া ৬ পুলিশ উদ্ধার

লিফটে আটকে পড়া ৬ পুলিশ উদ্ধার

লিফটে আটকে পড়া ৬ পুলিশ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর শাহবাগে আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোলরুমে লিফটে আটকা পড়া ৬ পুলিশ সদস্যকে উদ্ধার করেছে ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’। ফায়ার সার্ভিস জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি কল আসে, এতে জানানো হয় রাজধানীর শাহবাগে আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোলরুমের লিফটে ৬ জন পুলিশ সদস্য আটকা পড়েছেন।

এমন খবর পেয়ে শনিবার দিবাগত রাত ১০ টার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের একটি ইউনিট দ্রুত ঘটনাসস্থলে পৌঁছে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার কর্মীরা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। উদ্বারকৃতরা সকলেই পুলিশের কনস্টেবল ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬ পুলিশ সদস্য লিফটে আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরও জানান, পুলিশ কন্ট্রোল রুমের নিচ তলায় মেশিনের সাহায্যে লিফটের দরজা খুলে আটকে পড়া ছয় পুলিশ সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। লিফটে গোলযোগের কারণে দরজাটি লক হয়ে যাওয়ায় ৬ পুলিশ কনস্টেবল আটকে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ