23 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নগ্ন কেন জ্যাকি?

নগ্ন কেন জ্যাকি?

বিশ্বে করোনায় মৃত্যু পৌনে ২৮ লাখ ছাড়াল মৃত্যু

বিএনএ ডেস্ক:বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। নগ্ন হয়ে হাজির হলেন তিনি।

‘ওকে কম্পিউটার’ ওয়েব সিরিজে অভিনয় করছেন এই অভিনেতা। এতেই নগ্ন হয়ে পর্দায় হাজির হবেন তিনি। এই ওয়েব সিরিজে জ্যাকির চরিত্রের নাম পুষ্পক। এতে অধ্যাত্মিক গুরুর ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি সব সময় নগ্ন হয়ে থাকেন।

এ প্রসঙ্গে জ্যাকি শ্রফ বলেন, ‘পুরো ওয়েব সিরিজে নগ্ন হয়ে থাকেন এমন ব্যক্তির চরিত্রে অভিনয় অনেক চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যখন চরিত্রের মধ্যে সম্পূর্ণ মগ্ন হওয়া যায় তখন এটি অনেক সহজ। আমি এই চরিত্র ও গল্পে নিজস্ব কিছু যোগ করেছি।’

‘ওকে কম্পিউটার’ পরিচালনা করছেন আনন্দ গান্ধী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিজয় ভার্মা ও রাধিকা আপ্তে। সায়েন্স ফিকশন ঘরানার এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট ২০৩১ সাল। ডিজনি প্লাস হটস্টারে এটি দেখা যাবে।

ওয়েব সিরিজের একটি দৃশ্যে দেখা যাবে— বিজয় ভার্মা তার পিঠে করে নগ্ন জ্যাকি শ্রফকে বহন করছেন। এই দৃশ্য প্রসঙ্গে জ্যাকি বলেন, ‘আমাকে শুধু বলা হয়েছে— কোনো কিছু তোয়াক্কা করার প্রয়োজন নেই। বিজয়কে একটু অস্বস্তিতে দেখানো হয়েছে কারণ তার সামনে একজন নগ্ন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা দু’জনই যতটুকু সম্ভব এটিকে হাস্যরসাত্মক করার চেষ্টা করেছি।’

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী