25 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে চাঁদের গাড়ীর ধাক্কায় অটোরিক্সা চালক নিহত

কাপ্তাইয়ে চাঁদের গাড়ীর ধাক্কায় অটোরিক্সা চালক নিহত

কাপ্তাইয়ে চাঁদের গাড়ীর ধাক্কায় অটোরিক্সা চালক নিহত

বিএনএ, কাপ্তাই : কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় চাঁদের গাড়ীর ধাক্কায় মোঃ সুমন নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ৭.২০ মিনিটে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। সুমন  রাইখালী ইউনিয়ন এর ফুলতলি এলাকার মোঃ নুরুর পুত্র

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিক্সা চালক মোঃ সুমন তাঁর গাড়ী নিয়ে ফেরিতে উঠার সময় পেছন হতে একটি চাঁদের গাড়ী (গাড়ী নং চট্রগ্রাম খ ৩৮৬)  অটোরিক্সাকে ধাক্কা দিলে তিনি সামনে অবস্থানরত আর একটি গাড়ীতে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যাবার সময়  তার মৃত্যু হয়। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ গায়ত্রী চাকমা জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদের গাড়ীর ধাক্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিক্সা চালক মোঃ সুমন এর মৃত্যু হয়। থানা পুলিশ এর সদস্যরা তার মরদেহ হাসপাতাল হতে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওসি আরও জানান, পরবর্তীতে মরদেহ সুরতহাল রিপোর্ট সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদের গাড়ীর চালক পলাতক রয়েছে।

বিএনএ/শামসুল , ওজি 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা