25 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

ডুডল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বৃহস্পতিবার (২৫ মার্চ) দিনগত রাত ১২টার পর থেকেই এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে।

লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি। এতে দেখা যাচ্ছে, লাল সবুজের ভেতরে লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ-বৃত্তাকারের মধ্যে নীল আকাশের ক্যানভাসে উড়ছে বাংলাদেশের পতাকা।

ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ-সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।

বিভিন্ন ব্যক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির বিশেষ দিন উপলক্ষে ডুডল প্রকাশ করে গুগল। তারই ধারাবাহিকতায় এই ডুডল প্রকাশ করেছে এই সার্চ জায়ান্ট ইঞ্জিন গুগল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন